সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
রাঙামাটির সাজেক ইউনিয়নের বামে বাইবাছড়া ও ডানে বাইবাছড়া গ্রামে দুই বাসিন্দার
বাড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ১০টার সময়
বাঘাইহাট সেনাজোন থেকে ৭০-৮০ জনের একদল সেনা সাদস্য বামে বাইবাছড়া ও ডানে বাইবাছড়া
গ্রামে হানা দেয়। এ সময় সেনারা বামে বাইবাছড়া গ্রামের বাসিন্দা চিচো চকামা, পিতা: লক্ষীন্দ্র
চাকমার বাড়িতে গিয়ে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমাকে খোঁজ করে।
পরে সেনারা বাড়িতে ঢুকে হয়রানিমূলক তল্লাশি চালিয়ে বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয় বলে
অভিযোগ উঠেছে।
এছাড়া সেনা সদস্যরা ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা কল্প রঞ্জন চাকমা, পিতা:
চোরপ্পি চাকমা’র বাড়িতেও তল্লাশি চালায় বলে খবর পাওয়া গেছে।
সেখানে তল্লাশি-হয়রানির পর দিবাগত মধ্যরাত ১২টার সময় সেনা সদস্যরা গঙ্গারাম
এলাকার সুরুংনালা গ্রামে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। তবে সেখানে তারা তল্লাশি বা হয়রানির
খবর পাওয়া যায়নি।
রাতের আঁধারে সেনাবাহিনীর এমন তল্লাশি-হয়রানির ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে
ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সেনাবাহিনী জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের
বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো সাধারণ জনগণকে হয়রানি করছে। আর যারা এলাকার জনগণের নিরাপত্তার স্বার্থে
সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন করছে তাদেরকে খোঁজ করে
চাপ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
স্থানীয় এক মুরুব্বী কড়া মন্তব্য করে বলেন, সেনাদের এমন ভূমিকা জেএসএসের
সশস্ত্র সদস্যদের সাথে তাদের যোগসাজশ আরো বেশি স্পষ্ট হচ্ছে। তাদের কারণে সাজেকে অস্থিতিশীল
পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
