
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আগামী ২৭ নভেম্বর ২০২৬ চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনাইটেড
ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ)-এর ২য় কাউন্সিল। চট্টগ্রাম প্রেস ক্লাবের
‘জুলাই-বিপ্লব স্মৃতি হলে’ এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় এই আয়োজনকে সফল করতে
এবং তৃণমূল পর্যায়ে জনমত গড়ে তুলতে পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন
এলাকায় পোস্টারিং করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রামগড় উপজেলার বিভিন্ন হাটবাজার, জনগুরুত্বপূর্ণ
স্থান ও পাহাড়ি পাড়াগুলোতে সংগঠনের পক্ষ থেকে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে মূল
স্লোগান হিসেবে উল্লেখ করা হয়েছে—‘মেহনতী জনতা ও নিপীড়িত জাতির মুক্তির সংগ্রামে
এগিয়ে এসো, শ্রমজীবী বীর জওয়ান, যায় যাবে যাক প্রাণ’।
রামগড় উপজেলার যেসব এলাকা ও পাড়ায় এই পোস্টারিং ও সাংগঠনিক প্রচারণা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে—মরাকল্যা দোকান, গুজা পাড়া, নোয়া পাড়া, ভূদং পাড়া, তিন খড়িয়া পাড়া, সুদূরখিল বাজার, হাড়িছড়া, নতুন বাজার এবং কালাপানি। এছাড়াও দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মধ্যে হাচুক পাড়া, বেলছড়ি পাড়া, ছোট বেলছড়ি পাড়া, কুমারী পাড়া, সালদা পাড়া, তৈচাকমা পাড়া ও কম্প্রুপাড়া এলাকায়ও একইভাবে পোস্টারিংয়ের কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
সংগঠনের নেতা-কর্মী ও পোস্টারিংয়ের কাজে যুক্ত নেতা-কর্মীরা জানান, ইউডব্লিউডিএফ’র
আসন্ন ২য় কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে মেহনতী-শ্রমজীবী মানুষ ও নিপীড়িত জনগোষ্ঠীকে
ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার আদায়ের বার্তা পৌঁছে দিতেই উপজেলা জুড়ে এই পোস্টারিং
ও জোরদার প্রচারণা চালানো হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
.jpeg)
