মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে ৬নং ওয়ার্ডে মাচ্ছেছড়া এলাকায়
সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফের এক সদস্যের ওপর গুলিবর্ষণ করে আহত অবস্থায় তাকে আটক
করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা
ঘটে।
ভুক্তভোগী ইউপিডিএফ সদস্যের নাম মহিরঞ্জন ত্রিপুরা ওরফে মন্টু (৩৫), পিতা:
রবি কুমার ত্রিপুরা, গ্রাম: খাদা পাড়া, মাটিরাঙ্গা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ সদস্য মহিরঞ্জন ত্রিপুরা সাংগঠনিক কাজে
বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ
করে। এতে তিনি আহত হন। পরে সেনারা আহত অবস্থায় তাকে আটক করে ক্যাম্পে নিয়ে গেছে বলে
খবর পাওয়া গেছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
মাটিরাঙ্গা সেনাজোনের অধীন ব্যাঙমারা সেনাক্যাম্প থেকে ৩০ জনের একদল সেনা
সদস্য উক্ত ঘটনাটি সংঘটিত করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উক্ত ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
