""

মানিকছড়িতে মারমা গৃহবধুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে আটক করেছে স্থানীয়রা

অভিযুক্ত মো. মিজান

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ মার্চ ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ফকিরনালা গ্রামে এক মারমা গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযুক্ত মো. মিজানকে(৩৪) আটক করে বিএনপি নেতার হাতে তুলে দিয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুর  ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. মিজান-এর পিতার নাম মো. আনোয়ার হোসেন। তার বাড়ি ২নং হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাতিমুড়া এলাকার শিকদার টিলায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধু কুয়া থেকে পানি আনতে গেলে মো. মিজান তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে মো. মিজানকে আটক করে।

পরে এলাকাবাসী অভিযুক্তকে স্থানীয় বিএনপি নেতা হাফিজুল ইসলামের কাছে হস্তান্তর করে।

এদিকে, ফকিরনালা গ্রামের বাসিন্দা মারমা ঐক্য পরিষদের নেতা মংমং মারমা এ ঘটনায় থানায় মামলা না দিতে স্থানীয় লোকজনকে নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments