খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকবাড়ি এলাকায় সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে
সন্ত্রাসীরা ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে।
আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ৯:৩০টায় আকবাড়ি দোকানের পার্শ্ববর্তী স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত ইউপিডিএফ সদস্যের নাম- নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭), পিতা-মৃত সোনাধন
চাকমা, গ্রাম- গবঘোনা, মগবান ইউনিয়ন, রাঙামাটি সদর উপজেলা। বর্তমানে তিনি খাগড়াছড়ির
মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিউটন চাকমাসহ ২ জন ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে
আকবাড়ি এলাকায় যান। তারা সেখানে অবস্থান করার সময় অজিত চাকমার নেতৃত্বে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের ৮ জনের একটি সশস্ত্র দল মাইসছড়ির দিক থেকে মোটর সাইকেলযোগে গিয়ে ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়।
এতে একজন নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। তার লাশটি এখনো সেখানে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে
বলে খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
