পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১ মে ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জগৎসেন পাড়ায় দুই নিরীহ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী
ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (১ মে ২০২৬) ভোরে এ তল্লাশির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- ১. স্নেহমনি চাকমা (১ সপ্তাহ আগে মারা গেছে), বয়স: ৫৫,
পিতা- নিশিরাম চাকমা ও ২.পাত্তোজ্জে চাকমা (৫০), পিতা:- দুংগো মনি চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার সময়
পানছড়ি সাবজোন থেকে ২০টি গাড়িযোগে দেড় শতাধিক সেনা সদস্য পুজগাঙ, ত্রিপুরা বিল, যুবনাশ্ব
পাড়া, তারাবন এলাকায় প্রবেশ করে। রাতভর সেখানে অবস্থান করার পর আজ শুক্রবার (১ মে)
ভোর ৫টার সময় ৫০-৫৫ জনের একটি সেনাদল ২ নং চেঙ্গী ইউনিয়নের জগৎসেন পাড়ায় হানা দেয়।
সেনারা পাড়ার দুই বাসিন্দার বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র তছনছ করে
দেয়। তল্লাশিকালে বাড়ির লোকজনের কাছ থেকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে।
কিন্তু ব্যাপক তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা জগপাড়ার দিকে
চলে যায় এবং সেখানে অবস্থান করা সেনা সদস্যদের সাথে মিলিত হয়।
পরে অবৈধ কিছু না পেয়ে সেনা সদস্যরা জগপাড়ার দিকে চলে যায় এবং সেখানে অবস্থান
করা অন্য সেনা সদস্যদের সাথে মিলিত হয়।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (সকাল ৮টা) সেনা সদস্যরা তারাবন এলাকায় অবস্থান
করছিল।
উল্লেখ্য, এর আগে গতকাল (৩০ এপ্রিল) দুপুর ১২টার সময় ৬০-৭০ জনের একদল সেনা সদস্য ত্রাণ দেওয়ার নাম করে লোগাঙ ইউনিয়নের মনিপাড়া এলাকায়। তারা পাড়াবাসীদের কয়েকজনকে ডেকে ‘ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে, কি করে, খানা খাওয়াতে হয় কিনা” ইত্যাদি প্রশ্ন করে। পরে নামমাত্র কয়েকজনকে ত্রাণ দিয়ে ক্যাম্পে ফিরে যায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
